ঝালকাঠিতে মাদক মামলায় ২ জনের সাজা

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৪:১২

মাদক মামলায় দুইজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ঝালকাঠির অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এসকে. এম. তোফায়েল হাসান এ দণ্ড দেন।

 

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- নলছিটি উপজেলার নান্দিকাঠি গ্রামের রাসেল হোসেন ওরফে শামিম ও সূর্য্যপাশা গ্রামের রুবেল হাওলাদার। এর মধ্যে রাসেল পলাতক রয়েছেন।

আরো পড়ুন : খালেদা জিয়ার চিকিৎসায় যেন অবহেলা না হয়: মির্জা ফখরুল

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৯ অক্টোবর নলছিটির চরমল্লিকপুর গ্রামের সুগন্ধা নদী তীর থেকে আসামিদের গ্রেফতার করে র‌্যাব। এ সময় রাসেলের কাছ থেকে ৩০১ পিস ও রুবেলের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার নলছিটি থানায় মামলা করেন।

 

ইত্তেফাক/ইউবি