বেশ কয়েকটা ওয়ান ডে ও টি ২০ ম্যাচ খেলা হলেও মোসাদ্দেক হোসেন সৈকতের টেস্ট ম্যাচ খেলা হচ্ছিল না। মোসাদ্দেককে টেস্ট দলে নেয়ার চাপ ছিল অনেক দিন। অবশেষে বাংলাদেশের শততম টেস্টে ৮৬ তম প্লেয়ার হিসেবে টেস্ট অভিষেক হয় মোসাদ্দেকের।
অার অভিষেক ম্যাচটি স্মরণীয় করে রাখলেন তরুণ এই ব্যাটসম্যান। লঙ্কান বোলারদের বিপক্ষে সাবলীল ব্যাটিং করে তুলে নিয়েছেন টেস্ট ক্রিকেটে মেডেন ফিফটি। ৯৫ বলে ৫৩ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন তিনি। মোসাদ্দেকের ইনিংসে আছে ৬ টির চার ও ১ টি ছয়ের মার। সাকিবের সঙ্গে ১৩১ রানের জুটি গড়ে তোলেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ এখন ৪২১ রান ৭ উইকেট হারিয়ে। লিড ৮৩ রান।
