চাপের মুখে দুর্দান্ত একটি শত রানের ইনিংস খেলে বিদায় নিয়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। চা-বিরতির কিছুক্ষণ অাগে লঙ্কান চ্যায়নাম্যান স্পিনার সান্দাকানের বলে আউট হওয়ার আগে ১৫৯ বলে ১১৬ রানের ইনিংস খেলেন সাকিব। ১০ টি চারের মার ছিল তার ইনিংসে।
কলোম্বো টেস্টে তৃতীয় দিনে চা বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৪২৩। প্রথম ইনিংসে টাইগারদের লিড ৮৭ রান। ক্রিজে অপরাজিত আছে মোসাদ্দেক (৫৫) ও মিরাজ (৫)।
এর আগে সকালে গতকাল শেষ বিকেলের ঝড় কাটিয়ে দেখে শুনেই শুরু করে দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিক ও সাকিব। ৯২ রানের জুটি গড়ে তোলেন দুজনে বাংলাদেশের ইনিংসের মেরামত শুরু করেন। ব্যক্তিগত ৫২ রান করে মুশফিক বিদায় নিলে ক্রিজে আসেন মোসাদ্দেক। অভিষেক টেস্টে খেলতে নেমে মোসাদ্দেকও দারুণ টেম্পারমেন্টের পরিচয় দিয়ে ব্যাটিং শুরু করেন। সাকিবের সঙ্গে জুটি গড়ে তোলেন ১৩১ রানের। শ্রীলঙ্কার দেয়া প্রথম ইনিংসের টার্গেট পেরিয়ে লিড নেয়া শুরু করে এই জুটি।

তৃতীয় দিনের দ্বিতীয় শেসনটা যখন লঙ্কানদের উইকেট শূন্য কাটাতে হবে বলে মনে হচ্ছিল ঠিক তখনি চা বিরতির পাঁচ মিনিট আগে সাকিবের আবারো ‘বুদ্ধিভ্রম’ হয়। সান্দাকানের একটি নিরীহ বলকে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে চান্দিমালের তালুবন্দি হন তিনি।
চা বিরতি শেষে কিছুক্ষন পর খেলা আবার শুরু হবে। দেখা যাক বাংলাদেশে তাদের লিড কতটুকু বাড়িয়ে নিতে পারে।
