১০ রানের আক্ষেপ সাকিব-মুশফিকুরের

আপডেট : ১৭ মার্চ ২০১৭, ১৫:৪৫
কলম্বো টেস্টে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসে ষষ্ঠ উইকেট জুটিতে ৯২ রান যোগ করেন সাকিব আল হাসান ও অধিনায়ক মুশফিকুর রহিম। ফলে বাংলাদেশের টেস্ট ইতিহাসে জুটিতে দু’জনের সংগ্রহ গিয়ে দাঁড়ালো ২২৬৫ রান। মাত্র ১০ রানের জন্য বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের জুটি গড়ার রেকর্ডটি দখলে নিতে পারলেন না সাকিব-মুশফিক। 
 
২২৭৫ রান নিয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের জুটিতে সবার উপরে আছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। তৃতীয়স্থানে আছেন জাভেদ ওমর বেলিম ও হাবিবুল বাশার। তার জুটির সংগ্রহ ১৩২১ রান। 
টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি জুটি রান:
 
জুটি- ইনিংস -রান
ইমরুল কায়েস-তামিম ইকবাল- ৪৯- ২২৭৫
মুশফিকুর রহিম-সাকিব আল হাসান -৫০- ২২৬৫
হাবিবুল বাশার-জাভেদ ওমর -৩২ -১৩২১
জুনায়েদ সিদ্দিকী-তামিম ইকবাল -২৭ -১০০৮
মোমিনুল হক-তামিম ইকবাল -১৭ -৯৩১