মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। শুক্রবার হোয়াইট হাউসে মার্কেলকে স্বাগত জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এই প্রথম ট্রাম্প ও মার্কেলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলো।
বৈঠকে নিরাপত্তা ইস্যুসহ অর্থনৈতিক সম্পর্কের ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে ন্যাটো ইস্যুটি গুরুত্ব পেয়েছে। বৈঠকের পর দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ারও কথা ছিল। গতকাল রাত একটা পর্যন্ত এই রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। সিএনএন।
