সিনেমার নাম ঠিক হওয়ার আগে এবার আমিরের রেকর্ড

আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১১:২২
 
কিছুদিন আগে রোবট-২ শিরোনামে উঠে এসেছিল ভারতীয় প্রতিষ্ঠান নেটফ্লিক্সের সঙ্গে ১১০ কোটি রুপির চুক্তি করার খবরে। তবে ৪৮ ঘণ্টার মধ্যেই শীর্ষস্থান থেকে আমির খান ঠেলে সরিয়ে দিলেন অক্ষয় কুমার, রজনীকান্ত অভিনীত রোবট’র সিক্যোয়েলকে।
 
আমির খানের আসন্ন ছবির নাম ঠিক হওয়ার আগে তা রেকর্ড তৈরি করে ফেলল। মিডিয়া সূত্রের খবর, নেটফ্লিক্সের সঙ্গে আমিরের আসন্ন ছবির চুক্তির অঙ্ক ১২০ কোটি রুপি।
 
এখনও নিজে ছবির ব্যাপারে মুখ খোলেননি আমির। তবে সূত্রের খবর, আমিরের ছবি বর্তমানে প্রি-প্রোডাকশন স্তরে রয়েছে। বাকি সব বিষয় গোপনেই রয়েছে এখনও পর্যন্ত।
 
শোনা যাচ্ছে, শাহরুখ খানের আগামী ছবির সঙ্গেও নেটফ্লিক্স বড় অঙ্কের চুক্তি করতে চলেছে। বলিউড শোবিজের খবর, চুক্তির অঙ্ক নিয়ে শাহরুখ ও নেটফ্লিক্স দুই পক্ষই দর কষাকষি করছে। খবর এবেলা।