সকালের প্রথম থাবায় মিরাজ

আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১১:৪৭
 
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে আজ মাঠে নেমেছে শ্রীলঙ্কা। কলম্বো টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে টাইগারদের বিপক্ষে ব্যাট করছে স্বাগতিক লঙ্কানরা। দিনের শুরুতে উইকেটের দেখা পেল মিরাজ।
 
শ্রীলঙ্কার ২য় ইনিংস স্কোর ২৯ ওভারে এক উইকেটে ১০২ রান। ব্যাট করছে করুনারত্নে ও কুশাল মেনডিস। ৯১ বলে করুনারত্নের ৪৯ আর ২৫ বলে ২০ রান নিয়ে ব্যাট করছেন লঙ্কান ব্যাটসম্যান মেনডিস।
 
চতুর্থ দিনের শুরুতেই বল হাতে স্বস্তি এনে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। গতকাল করুনারত্নের সঙ্গে ৫৪ রানের অবিচ্ছেদ্য জুটিতে দিন শেষ করেছিলেন উপল থারাঙ্গা।
 
উদ্বোধনী জুটিতে তাদের কাছ থেকে দারুণ কিছুর প্রত্যাশা ছিল লঙ্কান সমর্থকদের। কিন্তু চতুর্থ দিনে মিরাজের প্রথম ওভারের প্রথম বলেই বোল্ড হয়ে ব্যক্তিগত ২৬ রানের মাথায় সাজঘরে ফেরেন থারাঙ্গা।
 
কলম্বোর পি সারা ওভালে চতুর্থ দিনের খেলা শুরু হয় সকাল ১০টা ৩০ মিনিটে।
 
উল্লেখ্য, প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৩৩৮ আর বাংলাদেশ সংগ্রহ করে ৪৬৭। রয়েছে ১১৬ রানে সাকিবের অনবদ্য সেঞ্চুরি।