কোহলির রান খরা চলছেই, পূজারার সেঞ্চুরি

আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৪:৪২
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে হুট করেই যেন মরিচা পড়েছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে। রান করতেই যেন ভুলে গেছে কোহলির ব্যাট।
 
আগের চার টেস্ট সিরিজে যেখানে একটি করে ডাবল সেঞ্চুরি আছে সেখানে এই সিরিজে এখনো ফিফটির দেখা পেলেন না এই ভারতীয় রানমেশিন।
 
রাঁচি টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬ রান করে সাজঘরে ফিরে গেছেন কোহলি। দীর্ঘদিন পর টেস্টে ক্রিকেটে ফেরা প্যাট কামিন্সের বলে স্মিথের হাতে তালুবন্দী হয়ে রানখরা ধরে রাখলেন তিনি।
 
এর আগে পুনে ও ব্যাঙ্গালোর টেস্টের দুই ইনিংসে কোহলি রান করেছিলেন যথাক্রমে ০, ১৩ ও ১২,১৫।
 
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৪৫১ রানের জবাবে অসি দের প্রথম ইনিংসের সংগ্রহ ৪ উইকেটে ২৯৯। চেতশ্বর পূজারা ১০৭ ও করুণ নায়ার ১১ রানে অপরাজিত আছেন।
 
ভারতীয়দের পক্ষে লোকেশ রাহুল ৬৭, মুরালি বিজয় ৮২ ও রাহানে ১৪ রান করে ফিরে গেছেন।
 
অসিদের পক্ষে প্যাট কামিন্স ৩টা ও স্টিভ ও’কিফ ১ উইকেট লাভ করেছেন।