রাজশাহীর বাঘায় একাধিক মামলার ওয়ারন্টভূক্ত আসামি কামাল ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পীরগাছা বাজারে করিমের চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।কামাল উপজেলার নওটিকা-আরিফপুর গ্রামের দুখু মিয়ার ছেলে বলে জানা গেছে।
আরও পড়ুন: বহুতল ভবনে আগুন থেকে রক্ষার বিষয়ে প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট
পুলিশের একটি সূত্র জানায়, কামাল ডাকাতের নামে বাঘা ও পার্শ্ববর্তী লালপুর থানায় চুরি, ডাকাতি, মাদক, রাহাজানি ও একাধিক ছিনতাই মামলা রয়েছে। এর মধ্যে বাঘা থানাধীন ৫টি মামলায় ওয়ারেন্ট রয়েছে। সে দীর্ঘদিন থেকে পলাতল ছিল। গোপন সংবাদের ভিক্তিতে বাঘা থানার পুলিশ সোমবার সকালে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বাঘা থানা অফিসার ইনচার্জ মহসীন আলী বলেন, ‘কামাল ডাকাত দীর্ঘদিন থেকে পলাতক ছিল। গোপন সংবাদের ভিক্তিতে তাকে গ্রেপ্তার করার পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
ইত্তেফাক/কেকে
