‘বিদ্যুৎ স্টেশনগুলোতে পর্যাপ্ত সিকিউরিটি রয়েছে’

আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৭:১০
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জঙ্গি হামলা প্রতিরোধে দেশের বিদ্যুৎ স্টেশনগুলোতে পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি রয়েছে। 
 
গত বছর থেকে বিদেশি সিকিউরিটি কনসালটেন্ট হায়ার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ফিজিক্যাল সিকিউরিটির পাশাপাশি অন্য বিষয়গুলোও ব্যবস্থা নেয়া হচ্ছে। পায়রা, মাতারবাড়ী, রামপাল ছাড়াও অন্যান্য প্রকল্পগুলোতেও পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা নেয়া হয়েছে।
 
নসরুল হামিদ আজ শনিবার দুপুরে জেলা শহর মাঠে একটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত ইয়ুথ ফেস্টিভ্যালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। 
বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়ে নসরুল হামিদ বলেন, বিদ্যুতের ব্যাপারে আমরা মূল্য সমন্বয় করার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি অথরিটি বারককে দায়িত্ব দিয়েছি। এটা বারকের উপর নির্ভর করছে, তারা পাবলিক হেয়ারিং করবে। তারা কি পরিমাণ প্রাইজ এডজাস্টমেন্ট চাচ্ছে।
 
তিনি বলেন, গ্যাসের আবাসিক সংযোগ বিষয়ে নিরুসাহিত করছি। এটা মোটামুটি বন্ধই করে দিয়েছি। এলপি গ্যাস মোটামোটি সারাদেশেই পাওয়া যাচ্ছে। গ্যাস মহামূল্যবান, তাই এই গ্যাস শিল্পকারখানায় দিলে পণ্যের উৎপাদন কয়েকগুণ বেড়ে যায়। কর্মসংস্থানেরও সৃষ্টি হয়।-বাসস।