পহেলা বৈশাখে মুক্তি পাচ্ছে ‘ডুব’

আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৭:৩৯
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পহেলা বৈশাখে মুক্তি পেতে চলেছে মোস্তফা সারোয়ার ফারুকী পরিচালিত বহুল আলোচিত সিনেমা ডুব। প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।
 
জাজ এবং এসকে মুভিজ প্রযোজিত ও মোস্তফা সারোয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের শক্তিশালী অভিনেত্রী হিসেবে আছেন নুসরাত ইমরোজ তিশা ও  শক্তিশালী ভারতীয় অভিনেতা ইরফান খান। জানা গেছে, বাংলাদেশ ও ভারতে এক যোগে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। ডুব ছাড়াও পহেলা বৈশাখে জাজ প্রযোজিত ‘ধ্যাততেরিকি’ মুক্তি পাবে। এই সিনেমার পরিচালনায় আছেন শামীম আহম্মেদ রনি।