বঙ্গবন্ধুর আদর্শে সমৃদ্ধ হতে হবে ছাত্রছাত্রীদের : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৭:৪৫
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, দেশের আরো উন্নতির জন্য বর্তমান ছাত্র-ছাত্রীদের শিক্ষায় বঙ্গবন্ধুর আদর্শে সমৃদ্ধ হতে হবে।
 
তিনি বলেন, বঙ্গবন্ধু তাঁর পরিবারের সকল সদস্যকে নেতৃত্বের যথাযথ যোগ্যতায় গড়ে তুলেছেন এবং দেশের কল্যাণে আমাদের সবাইকে এই আদর্শ যথাযথভাবে অনুসরণ করতে হবে।
 
মাদার বক্স হোম ইকোনমিকস কলেজ চত্বরে কলেজের দু’দিনব্যাপী ‘রজত জয়ন্তী’ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সাহিত্যিক হাসান আজিজুল হক উৎসবের উদ্বোধন করেন। রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র নিজাম-উল আজিম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ ইন্সপেক্টর প্রফেসর শামসুদ্দিন ইলিয়াস, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মনিরুজ্জামান এবং কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাত অনুষ্ঠানে বক্তব্য রাখেন। কলেজ পরিচালনা পরিষদের সদস্য শফিকুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।