বাবা হারালেন ঐশ্বরিয়া

আপডেট : ১৮ মার্চ ২০১৭, ২০:৩৪
বলিউডের বচ্চন পরিবারের বউ ঐশ্বরিয়া রাই বচ্চনের পিতা কৃষ্ণারাজ রায় আর নেই। শনিবার বিকেল চারটার দিকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রায় দুই সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
 
কৃষ্ণারাজ রায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বচ্চন পরিবারের ঘনিষ্ঠজন,  পিংক ভিলা ম্যাগাজিনের রিপোর্ট সূত্রে এ তথ্য জানা যায়।
 
বলিউড সূত্রের খবর, ঐশ্বরিয়ার বাবা দুই সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। ঐশ্বরিয়া তার বাবার যত্ন নিয়েছেন। যদিও এসময়টায় স্বামী অভিষেক বচ্চন কাজের জন্য নিউ ইয়র্কে ছিল। তিনি মাত্রই মুম্বাই ফিরে এসেছেন।
 
 ক্যানসারে অাক্রান্ত হয়ে এ বছরের শুরুতে হাসপাতালে ভর্তি হন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা কৃষ্ণরাজ রাই। তবে বেশ কয়েকদিন আগে অবস্থার অবনতি হলে আবারও তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিষেক বচ্চন ও অমিতাভ বচ্চন তাকে হাসপাতালে দেখতে যান।