সময়টা একদম ভাল যাচ্ছে না বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। একদিকে ‘পদ্মাবতী’র সেটে একের পর এক হামলা। অন্যদিকে বলিউডে জোর গুজব, বয়ফ্রেন্ড রণবীর সিংহের সঙ্গে নাকি ছাড়াছাড়ি হয়ে গিয়েছে নায়িকার। কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই আরও এক দুঃসংবাদ।
অস্কার বিজয়ী চিত্রপরিচালক মাজিদ মাজিদির ছবি থেকে বাদ পড়লেন দীপিকা পাড়ুকোন। সুখবর বলতে শুধু ট্রিপল এক্স-এর সাফল্য।
বলিউডে নম্বর ওয়ান জায়গাটা অনেক দিন ধরে নিজের দখলে রেখেছেন দীপিকা। বলিউড-হলিউড মিলিয়ে নিজের জায়গাটা বেশ পাকাও করে ফেলেছিলেন। কিন্তু এর মধ্যেই তাল কেটে গেল একটু।
শোনা যাচ্ছিল, ইরানের অস্কারজয়ী পরিচালক মাজিদ মাজিদির পরবর্তী ছবির জন্য অডিশন দিয়েছেন দীপিকা। অভিনয়ের কথাও প্রায় পাকা।
কিন্তু হঠাৎই ক্লিন বোল্ড হয়ে গেলেন। কারণ হিসেবে শিরোনামে মালবিকা মোহনন। মালয়ালী এই মেয়ের কাছে হারতে হল দীপিকাকে। ইন্ডিয়া ডটকম।
