ডোমারে পলাতক ১১ আসামি গ্রেফতার

আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৩:৩৭
 
নীলফামারীর ডোমারে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ১১ আসামি গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীর রাত থেকে রবিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই পলাতক আসামিদের গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
 
গ্রেফতারকৃত আসামিরা হলেন- উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বেতগাড়া এলাকার আব্দুল হামিদের তিন ছেলে মো. কুতুব (৪৮), রবিউল ইসলাম (৩৫) ও আব্দুল মজিদ, পাঙ্গা মটকপুর ইউনিয়নের সরকার পাড়া এলাকার মৃত পশুনাথ রায়ে ছেলে শ্রী নির্মল চন্দ্র রায় (২৮), একই এলাকার মৃত চিত্ত চন্দ্র রায়ের তিন ছেলে শ্রী পঙ্গু চন্দ্র রায় (৩২), শ্রী কার্তিক চন্দ্র রায় (২৬) ও দিলিপ চন্দ্র রায় (২৮), ওই এলাকার বসন্ত চন্দ্রের ছেলে শ্রী রমেশ চন্দ্র (২৮), একই এলাকার নির্মল চন্দ্রের স্ত্রী শ্রীমতি শুশিলা বালা (২৮), বাবুল চন্দ্র রায়ের স্ত্রী শ্রীমতি তুলসী রানী রায় (২৭) ও হরিণচড়া ইউনিয়নের শালমারা বসুনিয়া পাড়া এলাকা শ্রী রঞ্জিত চন্দ্র রায়ের ছেলে শ্রী অনুকুল চন্দ্র রায় (২৫)। 
 
ডোমার থানার অফিসার্স ইনচার্জ মো. মোকছেদ আলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার দুপুরে গ্রেফতারকৃত সকল আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।