তামিমের ছক্কায় শতরান পেরোলো টাইগাররা

আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৫:১৭
 
তামিমের ছক্কায় শতরানের বাধা পেরোলো টাইগাররা। ২২ রানে ২ উইকেট হারানো বাংলাদেশকে তামিম ও সাব্বির টেনে নিয়ে যাচ্ছেন। তামিম ব্যক্তিগত অর্ধ শতক সম্পন্ন করে ঠাণ্ডা মেজাজে ব্যাট করে যাচ্ছেন। অন্যদিকে তাকে সঙ্গে দিচ্ছেন সাব্বির তাদের ৮৩ রানের পার্টনারশিপে বেশ নিরাপদেই জয়ের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
 
এর আগে জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২২ রানে একই সাথে সৌম্য ও ইমরুল কায়েসকে হারায় বাংলাদেশ।
 
প্রথম ইনিংসে বাংলাদেশের ১২৯ রানের লিড টপকে সবক’টি উইকেট হারিয়ে শ্রীলঙ্কার লিড দাঁড়িয়েছে ১৯০ রান। আর দলীয় সংগ্রহ ৩১৯।
 
গতকাল পর্যন্ত নিশ্চিত জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। সকালের শুরুতে কিছুটা মারকুটে ব্যাট করতে থাকে গতকাল থেকে ক্রিজে থাকা লঙ্কান দুই ব্যাটসম্যান পেরেরা ও লাকমাল। ১১৩তম ওভারে রান আউট হয়ে সাজ ঘরে ফেরে লাকমাল। তখনো ব্যাটিংয়ে ৫০ রানে দাড়িয়ে পেরেরা।
 
তবে ১১৪তম ওভারে সাকিবের বলে আকাশে উড়িয়ে মারলে তা ক্যাচে পরিণত হয়। শেষ হয় লঙ্কান পর্ব। 
 
কলম্বো টেস্টে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করেছিলো ৩৩৮ রান। জবাবে সাকিব আল হাসানের দারুণ সেঞ্চুরি এবং মোসাদ্দেক, মুশফিক, সৌম্যদের ফিফটিতে ৪৬৭ রান করে বাংলাদেশ; লিড ১২৯ রানের। এই লিডের জবাবে শ্রীলঙ্কা তৃতীয় দিনশেষেই কোন উইকেট না হারিয়ে ৫৪ রান তুলে ফেলে।
 
শনিবার দিনের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারের প্রথম বলেই শ্রীলঙ্কার প্রতিরোধ ভাঙেন মেহেদী হাসান মিরাজ। এরপর ঝাঁপিয়ে পড়েন মুস্তাফিজ ও সাকিব। দুই প্রান্ত থেকে একজন স্পিনার ও একজন পেসার বলের টার্ন ব্যবহার শুরু করেন। প্রথম আক্রমণটা শানান মুস্তাফিজ। তিনি পরপর তুলে নেন কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমালের মতো বড় দুই উইকেট।
 
এরপর সাকিব এসে ফেরান গুনরত্নেকে। আবার মুস্তাফিজ ধনঞ্জয় ডি সিলভাকে আউট করার ভেতর দিয়ে নিজের ৩ উইকেট পূর্ণ করেন। মুস্তাফিজের ৩টি ক্যাচই ধরেছেন মুশফিক। ধরেছেন সাকিবের বলেও একটি ক্যাচ।