শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমা ‘ধ্যাততেরিকি’। এখানে দেখা যাবে আরিফিন শুভ-নুসরাত ফারিয়া, রোশান ও নতুন অভিনেত্রী ফারিন’কে। সিনেমাটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।
গানের শুটিং কিছুটা বাকি থাকলেও মুক্তির প্রস্তুত্তি শেষের দিকে। ইতিমধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটির মুক্তির দিনক্ষণও ঘোষণা করেছে। আগামী পয়লা বৈশাখ সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে বলে জানিয়েছে জাজ।
আরিফিন শুভ-নুসরাত ফারিয়া, রোশান ছাড়াও আরো অভিনয় করেছেন কলকাতার রজতাভ দত্ত রনি, সাদেক বাচ্চু, সুষমা, শামীম হোসেন, চিকন আলী প্রমুখ।
গত ৩১ অক্টোবর রাজধানীর ঢাকা ক্লাবে আনুষ্ঠানিকভাবে নবাগত চিত্রনায়িকা ফারিনের নাম ঘোষণা করা হয়।
