কলম্বোতে নিজেদের শততম টেস্টে শ্রীলংকার বিপক্ষে জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকাদার।
বাংলাদেশ দলকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলোয়াড়দের প্রচন্ড আত্মবিশ্বাস ও টিম স্পিরিটের কারণেই প্রতীক্ষিত এ বিজয় অর্জিত হলো। ভিন্ন এক বার্তায় কলম্বো টেষ্টে নিজেদের শততম টেস্টে শ্রীলংকার বিরুদ্ধে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। বাসস।
