যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমদের চুক্তিভিত্তিক নিয়োগর মেয়াদ দুই বছর বৃদ্ধি করেছে সরকার।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ৮ মার্চ বা যোগদানের তারিখ থেকে শামীম আহমদের চুক্তির মেয়াদ একই শর্তে পরবর্তী দুই বছর বৃদ্ধি করা হলো।
