দেশের বাইরে নিজেদের সামর্থ্য প্রমাণ করলাম: সাকিব

আপডেট : ১৯ মার্চ ২০১৭, ২০:৫৯
শততম টেস্ট ম্যাচে জয়ের পর সাকিব আল হাসান বলেন এবার দেশের বাইরে নিজেদের সামর্থ্য প্রমাণ করলাম। জয় নিশ্চিত হওয়ার পর ডিন জোন্সকে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
 
 
টেস্টে শ্রীলংকাকে প্রথমবারের মত হারিয়ে নিজেদের শততম টেস্টে জয়ে সবচেয়ে বড় ভূমিকা সাকিবেরেই। নয় উইকেট আর ১৬২ রান নিয়ে সাকিবই বাংলাদেশের হয়ে সিরিজ সেরা ক্রিকেটার। শততম টেস্টে জয় উদযাপনের মধ্যেই নিজের অনুভূতি ব্যক্ত করে সাকিব বলেন, এটা দারুণ একটা অনুভূতি। শ্রীলঙ্কাকে হারানো কখনোই সহজ নয়। শততম টেস্টে এর চেয়ে ভাল কিছু হতে পারতো না। যেভাবে আমরা সামনে যাচ্ছি, তাতে সামনে আরো বড় বড় জয় আসবে। দেশে আমরা অনেক দিন হল ভাল করছি, এবার দেশের বাইরে নিজেদের প্রমাণ করলাম।’
 
সাকিব যোগ করলেন, ‘আমরা জানতাম ২০০ আমরা তাড়া করতে পারবো। আমরা জানতাম আমাদের পক্ষে রান করা সম্ভব। ওদের নয় আর ১০ নম্বর ব্যাটসম্যান খুবই ভাল খেলেছে। ’