বৈশাখী টেলিভিশনের আড্ডার অনুষ্ঠান ‘আলাপ’এ অতিথি হয়ে আসছেন বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ছবির কাজ নিয়ে কথা বলবেন, বলবেন ব্যক্তি জীবনের অজানা কথা, ভবিষ্যৎ পরিকল্পনায় জানাবেন আগামীতে কি কি করতে চান।
দর্শকরাও চাইলে সরাসরি ফোন করে অতিথির সাথে কথা বলতে পারবেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় পারিহা। প্রযোজনা পলাশ মাহবুব। সরাসরি সম্প্রচারিত হবে সোমবার সকাল ১০টা ২০ মিনিটে।
উল্লেখ্য, অভিনেত্রী জান্নাত মিষ্টি অভিনীত নতুন ছবি ‘তুই আমার’। এ ছবিতে মিষ্টির সহশিল্পী হিসেবে কাজ করেছেন সাইমন সাদিক। ছবিটি পরিচালনা করেন সজল আহমেদ। ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। শিগগিরই মুক্তি পাবে।
মিষ্টি জান্নাত ইত্তেফাক অনলাইনকে বলেন, সিনেমার গল্পটা দারুণ। কাজও ভাল লেগেছে। আশা করছি দর্শকরা হলে গিয়ে দেখবেন। ছবিতে গল্পের পাশাপাশি সুন্দর কিছু গান রয়েছে।
