ইনিয়েস্তার বদলী হিসেবে কটিনহোকে চায় বার্সেলোনা

আপডেট : ২০ মার্চ ২০১৭, ১০:৪৪
 
ইনিয়েস্তার বিদায় বেলা সন্নিকটে। ২০১৮ সালে মৌসুমের শেষ নাগাদ বার্সেলোনা ছেড়ে যাবেন বার্সার এই লিজেন্ড মিডফিল্ডার। আর তার এই শূন্যস্থান পূরণে এখন থেকেই খেলোয়াড়ের খোঁজে নেমেছে বার্সেলোনা। কাতালানদের এই খোঁজ তালিকায় সবার উপরে রয়েছেন লিভারপুলের মিডফিল্ডার কটিনহো।
 
যুক্তরাষ্ট্র ভিত্তিকে মিরোরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, লিভারপুলের ফিলিপ কটিনহো এবং পিএসজি'র মার্কো ভেরাত্তিকে চাইছে বার্সেলোনা।
 
গত ১৭ বছর ধরে বার্সেলোনার মিডফিল্ডকে জীবন্ত করে রেখেছে ইনিয়েস্তা। ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাবটিতে আছেন তিনি। কিন্তু সম্প্রতি নতুন চুক্তির বিষয়ে আলোচনাকালে তিনি জানিয়েছেন, নতুন করে বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কোন ইচ্ছা তার নেই। অর্থাৎ বার্সার হয়ে সুদীর্ঘ ক্যারিয়ারের সমাপ্তি টানতে চাচ্ছেন তিনি। ক্লাব ছেড়ে অন্য কোথাও যোগ দেয়ার কথাও অবশ্য জানাননি ৩২ বছর বয়সী এই স্প্যানিশ তারকা।
 
লুইন এনরিকে জানিয়েছেন, এই তারকা মিডফিল্ডারের স্থান নিতে এরই মধ্যে খোঁজ শুরু হয়ে গেছে। এই স্থানে কে আসছেন তা নিশ্চিত করে বলেনি কোন পক্ষ। কিন্তু মিরর জানিয়েছে, তাদের সূত্র অনুসারে ২৪ বছর বয়সী কটিনহো বার্সেলোনার প্রথম পছন্দ। কেননা ইনিয়েস্তার মতই মিডফিল্ডকে প্রাণবন্ত করে রাখার মানসিকতা রয়েছে কটিনহোর। তা ২০১৩ সাল থেকে লিভারপুলের হয়ে প্রমাণ করে যাচ্ছেন এই মিডফিল্ডার। এর মধ্যে চলতি মৌসুমে লিভারপুলের হয়ে ৭ গোল করেছেন কটিনহো। অবশ্য বিষয়টি নিয়ে এখনো স্পষ্ট করে কিছু জানায়নি কাতালনরা। গোল ডটকম ও মিরর ইউকে।