৭ই মার্চের ভাষণের মাধ্যমেই স্বাধীনতার সূচনা হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২০ মার্চ ২০১৭, ১৩:২৩
 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের মাধ্যমেই আমাদের স্বাধীনতার সূচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল কানাডার স্থানীয় সময় ১৯ শে মার্চ রবিবার বিকাল ৩টায় অটোয়ায় এক অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি বর্তমানে সপরিবারে কানাডায় সরকারি সফরে রয়েছেন। সফরকালে মন্ত্রী নতুন চালুকৃত মেশিন রিডেবল পাসপোর্ট এবং মেশিন রিডেবল ভিসার কার্যক্রম পরিদর্শন করন।
 
এই সফরের ফাঁকে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণ করেন।
 
উল্লেখ্য, সাস্কাচুয়ান এবং টরেন্টোতে এই প্রতিযোগিতার পর এবার অটোয়ায় তা অনুষ্ঠিত হল।
 
আগামী বুধবার টরেন্টোতে দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর ঢাকায় ফিরবেন ২৩ মার্চ।