জনপ্রিয় অভিনেত্রী তারিন। দীর্ঘ বিরতির পর আবারো ধারাবাহিক এ অভিনয় করছেন। বৃন্দাবন দাসের রচনা ও সাগর জাহানের পরিচালনায় ‘আমাদের হাটখোলা’ নাটক দিয়েই তার ফিরে আসা।
‘আমাদের হাটখোলা’ মূলত গ্রামের প্রেক্ষাপটে নির্মিত নাটক। গ্রামের সহজ সরল মানুষের হাসি, কান্না, আনন্দ, সমস্যা নিয়েই গল্প এগিয়ে যায়।
তারিন ছাড়াও এ নাটকে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ফারুক আহমেদ, শাহানাজ খুশি, আ খ ম হাসান, সাজু খাদেম, আরফান আহমেদ, রুনা খানসহ আরও অনেকে।
বৈশাখী টেলিভিশনে নাটকটি প্রচারিত হয় প্রতি মঙ্গলবার থেকে শুক্রবার রাত ৯ টা ২০ মিনিটে।
