চবির শাটল ট্রেনে কাটা পড়ে একজন নিহত

আপডেট : ২০ মার্চ ২০১৭, ১৮:০১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নগরীর উদ্দেশে ছেড়ে আসা শাটল ট্রেনে কাটা পরে এক বৃদ্ধ নিহত হয়েছে।
 
সোমবার দুপুর ২টার দিকে বড়দিগিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
 
চট্টগ্রামের ষোলশহর রেলওয়ে মাস্টার মো. সাহাবুদ্দিন বলেন, ক্যাম্পাস থেকে দুপুর দেড়টার দিকে বড়দিগিরপাড় এলাকায় অজ্ঞাত বৃদ্ধ শাটল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।