অপু বিশ্বাস। অনেকদিন হলো তার খোঁজ মিলেছে। ঢাকায় আছেন চলচ্চিত্রের এই জনপ্রিয় নায়িকা। কিন্তু কবে নাগাদ বড়পর্দায় বা চলচ্চিত্র পোস্টারে দেখা যাবে তাকে! সেই বিরতিটা শিগগিরই ভাঙতে যাচ্ছে।
আসছে রোজার ঈদেই হয়তো মুক্তি পেতে পারে তার নতুন চলচ্চিত্র। কিন্তু তার আগে আড়াল থেকে সবার সামনে ফেরার অপেক্ষা।
জানা গেছে শিগগিরই সবার সামনে আসবেন অপু। যদিও কিছুদিন ধরে অপু বিশ্বার শাকিব ও বুবলিকে নিয়ে বিভিন্ন নেতিবাচক শিরোনামে আসছেন তিনি। তবে অপুর কাছ থেকে সরাসরি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো।
তাই তাকে নিয়ে এতো ধোঁয়াসা কাটতে অপেক্ষা করতে হবে ভক্তদের। তবে অপু জানান আবারো শাকিবের সাথেই আবার পর্দায় ফিরছেন তিনি।
উল্লেখ্য, দীর্ঘদিন শোবিজের আড়ালে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও ব্যস্ত নায়িকা অপু বিশ্বাস। এরপর কয়েকমাস হলো তিনি দেশে ফিরেছেন।
