‘আলাপ’ আড্ডায় স্বপ্নীল সজীব

আপডেট : ২১ মার্চ ২০১৭, ১০:২৫
 
বৈশাখী টেলিভিশনের আড্ডার অনুষ্ঠান ‘আলাপ’ এ এবারের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তরুণ কণ্ঠশিল্পী স্বপ্নীল সজীব।
 
কথা বলবেন তার বর্তমান কাজ ও গান প্রসঙ্গে। জানাবেন নতুন ভাবনার কথা। দর্শকরাও চাইলে সরাসরি ফোন করে অতিথির সাথে কথা বলতে পারবেন।
 
অনুষ্ঠানটি উপস্থাপনায় পারিহা। প্রযোজনায় পলাশ মাহবুব। সরাসরি সম্প্রচারিত হবে মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে।