সুনীলকে গালি দিয়ে মারধর শেষে উল্টো বক্তব্য কপিল শর্মার

আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৩:৪৪
 
বলিউডের জনপ্রিয় শো কপিল শর্মা। যেখানে কপিলের মতো সমান জনপ্রিয় অভিনেতা সুনীল গ্রোভার। সহকর্মী সুনীল গ্রোভারের সঙ্গে অশোভনীয় আচরণ, মারধরের অভিযোগ উঠেছে কমেডিয়ান কপিল শর্মার বিরুদ্ধে।
 
সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে অনুষ্ঠান শেষে মুম্বাই ফিরছিলেন ‘দ্য কপিল শর্মা শো’র কলাকুশলীরা। সেখানে ঘটে দুর্ঘটনা। কপিল বিমানের মধ্যে সুনীলকে গালাগালি ও মারধর করেন। কোনও লিখিত অভিযোগ না হলেও কপিলের এই আচরণে হতবাক বলিউড।
 
প্রথমে এটা নিয়ে কোনও কথা না বললেও পরে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন কপিল। ইমেজ কন্ট্রোল করতে ফেসবুকে দীর্ঘ পোস্টও দিয়েছেন তিনি। যদিও অভিযোগের সঙ্গে তার কথায় মিল নেই।
 
প্রথমে কপিলকে এ নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, আমার এমন কোনও ঘটনার কথা মনে নেই। আর তা ছাড়া আমাদের তো সব বিমানে লড়াই হয়। সব জায়গাতেই ঝগড়া করি আমরা। কাজের স্বার্থেই ঝগড়া। 
IMG0
কপিল ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আমি শুনলাম সুনীলের সঙ্গে আমার ঝামেলা হয়েছে বলে নাকি খবর হচ্ছে। আচ্ছা কে দেখেছিল সেই ঝগড়া? যাঁর থেকে খবর পাচ্ছেন, তিনি কতটা সত্যি বলছেন? 
 
আরো বলেন, আমি আর সুনীল একসঙ্গে ওঠাবসা করি, খাই, যাতায়াত করি। ওকে আমি ভালবাসি, শ্রদ্ধা করি। হ্যাঁ, একটা তর্ক ওর সঙ্গে আমার হয়েছিল ঠিকই। মিডিয়ার ওপর শ্রদ্ধা রেখেই বলছি, অনেক সিরিয়াস ইস্যু তো রয়েছে সেগুলোতে ফোকাস করা হোক।
 
তবে এ বিষয়ে সুনীলের একটাই বক্তব্য, বন্ধুত্ব ও ভালবাসায় থাকতে চান। খবর টাইমস অব ইন্ডিয়া। 
 
ইত্তেফাক/আনিসুর