দিতির কবরের পাশে তার দুই সন্তানকে নিয়ে ওমর সানী

আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৬:০০
 
গতকাল ২০ মার্চ সোমবার ছিল বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি’র প্রথম মৃত্যুবার্ষিকী। তার পরিবার ও ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’ আলাদা আলাদাভাবে বিশেষ আয়োজনের উদ্যোগ নেয়া হয়।
 
দিতির কবর জিয়ারত করতে অভিনেত্রীর গ্রামে বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যান অভিনেতা ওমর সানী। দিতির দুই সন্তান লামিয়া ও দিপ্তকে সঙ্গে নিয়ে করেন কবর জিয়ারত।
 
দিতির মেয়ে লামিয়া অবশ্য আগেই যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। সোমবার বাদ যোহর সোনারগাঁ জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
 
কবর জিয়ারত শেষ করে নায়ক ওমর সানী ফেসবুক স্ট্যাটাসে বলেন, দিতির প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে গিয়েছিলাম কবর জিয়ারত করতে তার গ্রামের বাড়ী সোনারগাঁয়ে। এক সাথে কবর জিয়ারত করলাম, সাথে ছিল দিতির দুই সন্তান "লামিয়া ও দিপ্ত" আর ছিল শেখ মারুফ মানে শেখ পরিবারের সন্তান। মহান আল্লাহ মরহুমা দিতি আপাকে জান্নাত বাসি করুক।
IMG0
পরে এফডিসিতে শিল্পী সমিতির পক্ষ থেকে মরহুমা দিতির আত্মার শান্তি কামনার জন্য স্মরণসভা ও মিলাদ-দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দিতির সঙ্গে কাজ করা জ্যেষ্ঠ নির্মাতা, অভিনয়শিল্পী, কলাকুশলী ও সুহৃদরা।
 
ইত্তেফাক/আনিসুর