দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দুর্যোগ মোকাবেলায় যে কোন ধরনের চ্যালেঞ্জ গ্রহণে বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে।
আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি সোবহানবাগ এলাকায় বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (বি আইএম) এর মিলনায়তনে ‘দক্ষতা উন্নয়ন বিষয়ক’ তিন দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ কর্মশালার আয়োজন করে। এতে এ মন্ত্রণালয়ে সিনিয়র কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালায় বিআইএম’র মহাপরিচালক আতাউর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো শাহ কামাল সভাপতিত্ব করেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, দুর্যোগ মোকাবেলায় দেশ এখন রোল মডেল হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছে। এ ব্যাপারে আমরা আর্থ অব চ্যাম্পিয়ন হতে চাই।
তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন অগ্রগতি, এসডিজি ও মন্ত্রণালয়ের সার্বিক কর্মকান্ডের অগ্রগতির পর্যালোচনার ভিত্তিতে ভবিষ্যতের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম।-বাসস।
