রংপুরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৯:৩৯

রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ কর্তৃক সোমবার বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত কোতয়ালী থানায় ৩ জন, তাজহাট থানায় ১ জন, মাহিগঞ্জ থানায় ১ জন, হারাগাছ থানায় ২, পরশুরাম থানায় ১ জনসহ মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করে।

পরে দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালত গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো করেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (হেডকোয়ার্টার্স এন্ড মিডিয়া) সহকারী পুলিশ কমিশনার মো. আলতাফ হোসেন। 

আরও পড়ুন: লোকসভা ভোট: কংগ্রেসের ৭০০ পেজ সরিয়ে নিল ফেসবুক

ইত্তেফাক/কেকে