লাইভে পাওয়া যাবে সালমা’কে

আপডেট : ২২ মার্চ ২০১৭, ১০:৩৫
 
সবশেষ পারিবারিক সম্পর্ক বিচ্ছেদ, আবারো কাজে ফেরা-এসব নিয়ে শিরোনামে ছিলেন কণ্ঠশিল্পী সালমা। নতুন করে নিজেকে গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন সালমা। বুধবার তাকে খুঁজে পাওয়া যাবে লাইভ অনুষ্ঠানে।
 
বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি টক-শো আলাপ। এই অনুষ্ঠানে গ্ল্যামার জগতের একজন সেলিব্রেটির সঙ্গে আড্ডায় বসেন উপস্থাপক। এতে সেলিব্রেটি তাঁর জীবন ও কর্মের নানা দিক উন্মোচন করেন তাঁর ভক্তদের জন্যে।
 
এসএমএসর মাধ্যমে দর্শকদের মজার মজার প্রশ্নের উত্তর দিয়ে থাকেন অতিথি। ‘আলাপ’ এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন কণ্ঠশিল্পী সালমা।
 
শিল্পী কথা বলবেন তার জীবন, গানের হাতেখড়ি, উঠে আসার গল্প, এখন কি কি কাজ করছেন, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনার কথা। অনুষ্ঠানে দর্শকরাও ফোনে সরাসরি যোগ দিতে পারবেন, প্রিয় শিল্পীকে প্রশ্ন করতে পারবেন।
 
অনুষ্ঠানটি উপস্থাপনায় পারিহা।  প্রযোজনায় পলাশ মাহবুব। বৈশাখী টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে রবিবার সকাল ১০টা ২০ মিনিটে।
 
ইত্তেফাক/আনিসুর