অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছোটপর্দা, বড়পর্দা সবখানেই কাজ দেখিয়ে সমান জনপ্রিয়তা অর্জন করেছেন এ তারকা। অন্যদিকে ইন্তেখাব দিনারও নাট্যাঙ্গনে রেখেছেন কাজের সুনিপুণ ছাপ। এই দুই তারকাকে দেখা যাবে এবার একসঙ্গে।
তিশা-দিনার অভিনয় করেছেন একটি মুক্তিযুদ্ধের টেলিফিল্মে। টেলিছবিটির নাম ‘ছিন্ন প্রেম’। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের টেলিফিল্মটির গল্প সাজানো হয়েছে।
চ্যানেল আইতে ২২ মার্চ বুধবার বিকেল ৩ টা ৫ মিনিটে প্রচার হবে লাক্স মাঝ দুপুরের টেলিছবি ‘ছিন্ন প্রেম’। পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।
তিশা-ইন্তেখাব দিনার ছাড়াও আরো দেখা যাবে নরেশ ভূঁইয়া, হাসান ফেরদৌস জুয়েল, ইকবাল হোসাইন প্রমুখকে।
ইত্তেফাক/আনিসুর
