গাজায় ইসরাইলী গোলার আঘাতে ফিলিস্তিনী নিহত

আপডেট : ২২ মার্চ ২০১৭, ১২:৫৫
গাজায় ইসরাইলী গোলার আঘাতে বুধবার ভোরে এক ফিলিস্তিনী নিহত ও অপর দুইজন আহত হয়েছে। ফিলিস্তিনী কর্মকর্তাদের বরাতে এ খবর জানানো হয়েছে।
 
এদিকে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনী বসতি ও ইসরাইলি ভূখণ্ডের মধ্যবর্তী সীমান্ত এলাকায় একাধিক গোলা বর্ষণের সময় ওই তিন ফিলিস্তিনী সেখানে অবস্থান করছিল। 
 
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কোদরা বলেন, ‘রাফার পূর্বাঞ্চলে দখলকৃত ইসরাইলি বাহিনীর গোলার আঘাতে ইউসুফ আবু আজরা নামে ১৮ বছরের এক বালক নিহত ও অপর দুই ফিলিস্তিনী আহত হয়েছে।’
 
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইল ও গাজা ভূখণ্ডের মধ্যে বেশ কয়েক দফা গোলা বর্ষণের ঘটনা ঘটে। এএফপি।