আসছে ২৪ মার্চ মুক্তি পাচ্ছে শরীফ চৌধুরী প্রযোজিত ও সনি মুভিজ ইন্টারন্যাশনাল পরিবেশিত সিনেমা ‘ক্রাইম রোড’। ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেছেন দেশীয় চলচ্চিত্রের প্রিয় আনিসুর রহমান মিলন। ছবিটিতে তার বিপরীতে রয়েছেন শায়লা সাবি।
সাইমন তারিক পরিচালিত ‘ক্রাইম রোড’ সিনেমাটি নিয়ে ইত্তেফাক অনলাইনকে মিলন বললেন, ‘এই ছবিতে সমাজের নানা রকম অপরাধের চিত্র তুলে ধরা হয়েছে। এসব থেকে বেরিয়ে আসার রাস্তা ও একটি মেসেজের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করা হয়েছে।’
IMG0
তিনি আরো বলেন, ‘অভাবে বা বিপদে পরে তরুণরা কিভাবে বিপথগামী হয় সেটাও তুলে ধরা হয়েছে ছবিটিতে। আশা করছি ছবিটি দর্শকদের ভালো লাগবে।’
ছবিটিতে আনিসুর রহমান মিলন-শায়লা সাবি ছাড়াও আরও অভিনয় করেছেন বিপাশা-শাহরিয়াজ,শরীফ চৌধুরী-রুমি নোভিয়া প্রমুখ।
উল্লেখ্য, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর কাকরাইলের ভিসটেক স্টুডিওতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ।
ইত্তেফাক/আনিসুর
