কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ।
বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাত্রলীগ সভাপতি বিভিন্ন ওয়ার্ডে প্রচারণায় অংশ নেন। ভোটারদের কাছে নৌকায় ভোট চান তিনি।
সাইফুর রহমান সোহাগ বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সারাদেশে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করছে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন শুধু ঢাকার মধ্যেই সীমাবদ্ধ নয়। সারাদেশেই সমানতালে উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ছোঁয়া লেগেছে কুমিল্লায়ও।
তিনি বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আঞ্জুম সুলতানা সীমাকে দল থেকে নৌকায় মনোনয়ন দিয়েছেন। নৌকা স্বাধীনতার প্রতীক। উন্নয়নের প্রতীক। আমাদের মুক্তির প্রতীক। আশা করছি, আগামী ৩০ মার্চ সারাদিন কুমিল্লার মানুষ উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দিবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল করীম জুয়েল, মো. সাইদুর রহমান সাঈদ, সরকারি কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদার প্রমুখ।
