মুক্তাগাছায় মিষ্টি মরিচের শুটিংয়ে হানিফ সংকেত

আপডেট : ২২ মার্চ ২০১৭, ২১:৩৯
বাংলাদেশের বিখ্যাত ম্যাগাজিন ও বিটিভির ইত্যাদি অনুষ্ঠানের নির্মাতা হানিফ সংকেত ময়মনসিংহের মুক্তাগাছায় ঘোগা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে কোরিয়ান ফার্ম সেহার কার্যক্রম নিয়ে শুটিং করেছেন ।  বুধবার এ শুটিং অনুষ্ঠিত হয়।
 
শুটিংকালে মুক্তাগাছা এমপি সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি, ইউএনও জুলকার নায়ন, ওসি আখতার মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
জানা যায়, দক্ষিণ কোরিয়ার কোম্পানি সেহা বাংলাদেশ মুক্তাগাছা শহর থেকে ৬ কিলোমিটার দূরে ঘোগা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ১৯৯৮ সাল থেকে চাষাবাদ করে আসছে। এখানকার উৎপাদিত কোরিয়ান মরিচের দাম প্রতিকেজি ১ হাজার টাকাও অধিক। স্বাদে সামান্য মিষ্টি এই মরিচের একমাত্র ক্রেতা বাংলাদেশে বসবাসকারী কোরিয়ান নাগরিক। 
 
মুক্তাগাছায় মরিচের পাশাপাশি তারা ৩ একর জমিতে চাষ করেছেন শাক সবজি আলু, বেগুন, পটল, লাউ, ডাটা, ঢেরশ, মিষ্টি কুমড়া প্রভৃতি ফসল। মুক্তাগাছায় উৎপাদিত শাক সবজি কোরিয়ান নাগরিকদের চাহিদা মেটাতে এখানে উৎপাদন করে ঢাকায় রপ্তানি করা হয় ।