লন্ডন হামলাকারী সম্পর্কে জানত গোয়েন্দা সংস্থা

আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৭:৪২
লন্ডনের পার্লামেন্ট ভবনের সামনে সন্ত্রাসী হামলাকারীর সম্পর্কে আগে থেকেই ব্রিটিশ পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের কাছে তথ্য ছিল। হামলাকারী ব্রিটিশ বংশদ্ভূত নাগরিক বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে।
 
হাউস অব কমন্সের কাছে দেয়া এক বিবৃতিতে থেরেসা মে বলেন, উগ্র জঙ্গীবাদের কিছু ঘটনা নিয়ে অতীতে কিছু তদন্ত হলেও তার বিরুদ্ধে গুরুতর কোন অভিযোগ ছিল না। তাই বর্তমানেও তিনি কোন গোয়েন্দা নজরদারির মধ্যে ছিলেন না।
 
বুধবার দুপুরে এই সন্ত্রাসী হামলার ঘটনায় ৪ জন নিহত হহ। হামলায় আহত ৭ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক।তারা হাসপাতালে চিকিৎসাধীন। হামলার অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিবিসি।
 
ইত্তেফাক/রেজা