এত দিন শুধু ঢালিউড কাঁপিয়ে বেড়ালেও বাংলার সুপারস্টার শাকিব যে ওপার বাংলায় এখন দারুণ জনপ্রিয়। টলিউডকেও যে ভালোভাবে শাকিব ভালোভাবেই নাড়া দিয়েছেন ‘শিকারী’ ছবি দিয়ে। ছবিটি দুই বাংলাতেই সাফল্য পেয়েছিল।
ওপারের দাদবাবু ও দিদিদের অন্তরে তিনি এখন ভালো মত ঠাই করে নিতে আসছেন নিজের পরবর্তী ছবি ‘নবাব’ নিয়ে। এটিও যৌথ প্রযোজনায়। ইতোমধ্যে নবাব ছবির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। ফার্স্টলুক দেখে চমকে গেলেন কলকাতার নায়ক দেব।
শাকিব খানের ফার্স্ট লুক নিজের টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘আগামী ঈদটা হতে যাচ্ছে সবচেয়ে বড় ও চমকপ্রদ। কী দারুণ ফার্স্ট লুক! বেশ ভালো করেছে পুরো টিম। আগামী ঈদে মুক্তি পাওয়ার অপেক্ষায় প্রত্যেকটি ছবিই আমার অনেক পছন্দের ও আগের চেয়ে ভিন্নতা রয়েছে ছবিগুলোতে।’
This Eid is getting Bigger n Better..wt a 1st look.Good job team.I like the title of al d films releasing this Eid.so similar yet different https://t.co/NdcYTK2llI
— Dèv (@idevadhikari) March 22, 2017
শাকিব খানের নবাব আগামী ঈদে বাংলাদেশে মুক্তি পাবে। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী।
ইত্তেফাক/রেজা
