লন্ডনের পার্লামেন্টের বাইরে গতকাল বুধবার সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আমাক নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। আমাক বার্তা সংস্থাটি আইএসের। সেই সঙ্গে সাইট ইন্টেলিজেন্স গ্রুপের পরিচালক রিটা কাটর্জ টু্ইটারে এ তথ্য নিশ্চিত করেছেন।
লন্ডনের পার্লামেন্টের বাইরে গতকাল বুধবার সন্ত্রাসী হামলায় পুলিশ কর্মকর্তাসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ওই হামলাকারী। এ ঘটনা যখন ঘটে, তখন পার্লামেন্টের যৌথ অধিবেশন চলছিল। ওই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
Breaking: #ISIS' Amaq claims London #ParliamentAttack was carried out by "Soldier of the Caliphate" pic.twitter.com/XQTpvonp6k
— Rita Katz (@Rita_Katz) March 23, 2017
গতকাল বুধবারের ঘটনার দায় আজ বৃহস্পতিবার স্বীকার করল আইএস।
এর আগে লন্ডনের এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলা উদ্যাপন করছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
লন্ডনের স্থানীয় সময় গতকাল বুধবার দুপুরে ওই হামলায় পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হন। আহত হয়েছেন প্রায় ৪০ জন। এদের মধ্যে ৭ জনের অবস্থা এখনো অাশঙ্কা জনক।
ইত্তেফাক/রেজা
