গত একটা মাস ধরে ক্রিকেট বিশ্ব উত্তপ্ত হয়ে আছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ নিয়ে। দু’দলের মধ্যে উত্তেজনার পারদ সর্বোচ্চ পর্যায়ে রেখেই আগামীকাল শনিবার সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে তারা। কিন্তু কাঁধের ইনজুরির কারণে এই ম্যাচে স্বাগতিক দলের অধিনায়ক বিরাট কোহলির খেলা এখনো অনিশ্চিত।
বিরাট কোহলি বলেছেন, ‘তিনি শতভাগ ফিট থাকলেই এই ম্যাচে খেলবেন।’ এদিকে তৃতীয় ম্যাচের ওই কাঁধের আঘাতের জন্য আরো একটি পরীক্ষার সম্মুখিন হতে হয়েছে ভারতীয় অধিনায়ককে। যার রিপোর্ট শুক্রবার রাত ও অথবা শনিবার সকালে পাওয়া যাবে। সেই কারণেই শঙ্কাটা বেশ বড় আকারেই দেখা দিয়েছে।
এদিকে ইতিমধ্যে মুম্বাইয়ের ব্যাটসম্যান শ্রেয়াস আয়ারকে দলে অন্তর্ভূক্ত করেছে ভারত। ধারণা করা হচ্ছে, কোহলির জায়গা পূরণের জন্যেই তাকে দলে টানা হয়েছে।
