সাকিবের ৩০ তম জন্মদিন আজ, ভক্তদের সমর্থন কামনা

আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১৬:২১
বাংলােদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের ৩০ তম জন্মদিন অাজ। ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
 
জন্মদিনে দেশ-বিদেশের অগণিত ক্রিকেট ভক্তর শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন এই ক্রিকেটার। সাকিবের বাল্যবন্ধু  ডা. তোফাজ্জেল হক চয়ন। বন্ধুর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তিনি ফেসবুকে লেখেন, যখন থেকে ক্রিকেট বুঝতে শিখেছি তখন থেকে বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়ারদের বিশ্ব তালিকায় ১ম/২য়/৩য়-তে যারা থাকত তাদের নিয়ে শুধু ভাবতাম আর ভাবতাম...! কেমনে এতো ভাল খেলে! তখন তো আর কল্পনাও করিনি আমাদের সাথে আমাদের মতো বেড়ে ওঠা একটা ছেলে একদিন ক্রিকেটে বিশ্বকে জয় করবে! সেটিই আজ বাস্তব! আমাদের একেবারেই বাল্যকালের ঘনিষ্ঠ বন্ধু ‌‌'ফয়সাল' । শুভ জন্মদিন ‌ফয়সাল।'
 
 
সাকিবের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি, বাংলােদশ ক্রিকেট বোর্ড, কোলকাতা নাইট রাইডার্স, পেশোয়ার জালমি। 
 
ভক্তদের ভালোবাসায় আল্পুত সাকিব জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ভক্তদের ধন্যবাদ দেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘বিগত বছর অসাধারণ ছিলো আমার জন্য। আমাদের শুভাকাঙ্খী, ভক্ত এবং পার্টনারদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আগামী বছরেও আমাকে আর আমার পরিবারকে আপনাদের এই সমর্থন দিবেন এই আশা থাকলো।’
 
 
২০০৬ সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেকের মধ্যদিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের যাত্রা শুরু হয়। এরপর ১১ টা বছর কেটে গেছে। বাংলাদেশের অনেক কালজয়ী ম্যাচের নায়ক তিনি। আস্তে আস্তে বিশ্বের সেরা অলরাউন্ডার হয়ে ওঠেন। ব্যাটে কিংবা বলে বিশ্ব ক্রিকেট শাসন করেছেন তিনি। 
 
আগামিকাল ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলতে মাঠে নামবে বাংলােদেশ। টেস্ট ম্যাচের মত এই সিরিজের সব ম্যাচ জিতে নিতে বাংলাদেশের দর্শকদের চোখ থাকবে সাকিবেরই দিকে।
 
ইত্তেফাক/রেজা