রাজধানীর কাওরান বাজারে টিসিবি ভবনের পাশের একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে এই আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, আগুনের ঘটনা জানতে পেরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। কর্মীরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায় নি।
