নোয়াখালীর সেনবাগ উপজেলার এমপি রোড় নামক স্থানে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বেগমগঞ্জ উপজেলার মহব্বতপুর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া (৬৫) ও আবদুল মজিদ ওরফে সুমন (৩০)।
হাইওয়ে পুলিশের চন্দ্রগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুক্তার আহমেদ জানান, বিকেল পাঁচটার দিকে ওই দুই মোটরসাইকেল আরোহী চৌমুহনী থেকে সেনবাগের এমপি রোডের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তারা মারা যান।
