আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ ও ‘চার অধ্যায়’ নাটক দুটি মঞ্চায়ন করবে ‘কথক নাট্য সম্প্রদায়’।
রবীন্দ্রনাথের ছোটগল্প অবলম্বনে বিরু মুখোপাধ্যায়ের নাট্য রূপায়ণ ও আহমেদ হায়দার নির্দেশিত নাটক ‘শাস্তি’ মঞ্চায়িত হবে।
নাটক দুটিতে অভিনয় করছেন কেয়া রায়, শাহীন চৌধুরী, মো. নাছির উদ্দিন, কেশব রায়, সালমা বেগম, সুদর্শন চক্রবর্তী, একেএম ইসমাইল হোসেন, জানে আলম টিটু, বিক্রম চৌধুরী, বেদারুল হোসেন খোকন প্রমুখ। নাটক দুটির টিকেট হল কাউন্টারে পাওয়া যাবে।
উল্লেখ্য, ১৯৮২ সালের ২১ ফেব্রুয়ারি যাত্রা করে কথক নাট্য সম্প্রদায়। নিয়মিত নাটক প্রদর্শনী, সেমিনার, কর্মশালা ও উত্সবের মধ্য দিয়ে সারাদেশে নাট্যচর্চার ৩৫ বছর উদযাপন করছে দলটি।
ইত্তেফাক/আনিসুর
