জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছাত্রলীগের সদ্য সাবেক দফতর সম্পাদক শেখ রাসেল। ঢাকার বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাসেলকে বেঁচে থাকতে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে।
মাত্র ৩০ বছর বয়সী এই ছাত্রনেতা প্রায় এক মাস ধরে হাসপাতালে ভর্তি, কিন্তু শারিরীক অবস্থার আশাব্যঞ্জক উন্নতি হচ্ছে না। বারডেম হাসপাতালের অধ্যাপক ডা. এ এস এম আরিফ এহসানের তত্বাবধানে চলছে রাসেলের চিকিৎসা।
চিকিৎসক জানিয়েছেন, রাসেল এডাল স্টিল ডিজিজ, লাঞ্চ, থাইরয়েড ও কিডনিজনিত রোগে আক্রান্ত হয়েছেন। কিডনিতে দুটি টিউমার ধরা পড়েছে। তাঁকে দ্রুত বিদেশ নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন।
রাসেলকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে তাঁর পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছে। এদিকে রাসেলের অসুস্থতার কথা শুনে শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস সাইফুজ্জামান শিখর হাসপাতালে গিয়ে সাবির্ক বিষয়ে খোঁজ খবর নিয়েছেন এবং সহায়তার আশ্বাস দিয়েছেন।
ইত্তেফাক/রেজা
