ডাব্লিউইএ-এর ২৫ বছর উদযাপিত

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৭:৫৪

জমজমাট আয়োজনের মধ্যেদিয়ে উদযাপিত হল নারী সংগঠন 'ওমেন অন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ' (ডাব্লিউইএ) এর ২৫ বছর পূর্তি অনুষ্ঠান। শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় গুলশান ক্লাবের লামদা হলে কেক কাটা, নাচ-গান এবং মনোমুগ্ধকর 'ফ্যাশন শো' অনুষ্ঠানের মধ্যেদিয়ে দিনটি পালিত হয়। এ সময় তরুণ-প্রবীন নারীদের মিলনমেলায় পরিনত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.আতিউর রহমান, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের চেয়ারম্যান রোকেয়া আফজাল রহমান, নরওয়ের এম্বাসেডর এইচ ই মিসেস সিসেল ব্লেকেন, ডেইলি ওমেন বাংলাদেশ- এর নির্বাহী সম্পাদক বাবুল হৃদয়, সংগঠনের প্রেসিডেন্ট নিলুফার আহমেদ করিমসহ নারী অঙ্গনের বিশিষ্ঠ নারীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আতিকুল ইসলাম বলেন,'আমাদের নারীরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের নারীদের হাতের ছোঁয়ায় বিদেশে আজ গার্মেন্টস সেক্টর 'মেইড ইন বাংলাদেশ' খ্যাতি পেয়েছে। শ্রীলঙ্কা, ভারতে গার্মেন্টস আছে কিন্তু তাদের পেছনে ফেলে আমাদের নারীর কাজ বিশ্বে প্রশংসিত হচ্ছে। এটা আমাদের জন্য গর্ব'।

তিনি আরও বলেন, 'নারীরা সন্তান পরিবার দেখা-শুনায় বিশেষ ভুমিকা রাখছেন। আমার মায়ের কথাই বলি, আমরা ১১ ভাই-বোন। অক্লান্ত পরিশ্রম করে আমাদের প্রত্যেককে মানুষের মতো মানুষ করেছেন। আমার মা-ই হলেন প্রধান উদ্যোক্তা। মায়ের চেয়ে বড় উদ্যোক্তা আর কেউ নেই'।

আরও পড়ুন:  নরসিংদীতে চুরি ঠেকাতে গিয়ে নিরাপত্তাকর্মী নিহত

অনুষ্ঠানে নারী উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ড. আতিউর রহমান, রোকেয়া আফজাল রহমান ও নিলুফার আহমেদ করিম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তবে ডাব্লিউইএ-র প্রেসিডেন্ট নিলুফার আহমেদ করিম বলেন, 'নানা বাঁধা-বিপত্তির মধ্যে আজ ২৫ বছরে 'ওমেন অন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ'। সকল নারীকে সঙ্গে নিয়ে আমরা আরও এগিয়ে যাবো। নারীরা এগোচ্ছে ইনশাআল্লাহ'। অনুষ্ঠানের শেষ পর্যায়ে রাতের খাবার ও গান পরিবেশনের মধ্যেদিয়ে বিশেষ এই আয়োজন শেষ হয়।

ইত্তেফাক/ জেডএইচডি