বিপথগামীদের সৎ পথে ফিরে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১৩:৫২
 
বিপথগামীদের সৎ পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে সন্ত্রাস-মাদক-জঙ্গিবাদ কঠোর হাতে দমন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
 
তিনি বলেন, 'ইসলাম শান্তির ধর্ম। আত্মঘাতী হওয়া মহাপাপ। আজ যারা বিপথে যাচ্ছে, তারা যেন জঙ্গিবাদ, সন্ত্রাস, আত্মহননের পথ যেন বেছে না নেয়।'
 
রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মহান স্বাধীনতা দিবসে শিশু-কিশোর সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় শেখ হাসিনা এ কথা বলেন।
 
প্রধানমন্ত্রী এসময় শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, 'তোমরা বাবা-মায়ের কথা শুনবে, শিক্ষক-অভিভাবকদের কথা শুনবে। সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকে জড়াবে না।'
 
ইত্তেফাক/জামান