ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মো. মঞ্জুর কাদেরকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। সোমবার পুলিশ সদর দফতরের নির্দেশে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। তবে কি কারণে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে তা জানা যায়নি। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, তার নতুন কর্মস্থল ঢাকায় পুলিশের বিশেষ শাখা (এসবি)। সম্প্রতি ফতুল্লা থানায় গ্রেফতার হওয়া নারায়ণগঞ্জ মহানগরের জামায়াত আমির মাও. মাঈনুদ্দিন আহমদের জবানবন্দির একটি অডিও টেপ ভাইরাল হয়। এই টেপে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ও তার পিতা প্রয়াত আলী আহাম্মদ চুনকার সঙ্গে জামায়াতের কানেকশন রয়েছে বলে দাবি করেন জামায়াতের ওই নেতা। ওই অডিও টেপে জামায়াত আমিরের সঙ্গে কথোপকথনে ওসি মঞ্জুর কাদেরের কণ্ঠ শোনা যায়।
এদিকে গত শনিবার নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, তাকে এবং তার পিতাকে জড়িয়ে যেই অডিও টেপ ভাইরাল করা হয়েছে সে জন্য ওসি মঞ্জুর কাদেরের বিরুদ্ধে মামলা করবেন। রবিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, বিষয়টি জেলা পুলিশের নজরে এসেছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। নিরপেক্ষ তদন্ত হচ্ছে। তদন্ত শেষে বিষয়টি জানানো হবে।
আরো পড়ুন: নেতারা বলেছিল প্রবেশপত্র আসবে
এদিকে ফতুল্লা থানার ওসি শাহ্ মো. মঞ্জুর কাদের গত শুক্রবার সাংসদ শামীম ওসমান এর ঘনিষ্ঠ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করে নতুন করে আলোচনায় আসেন।
ইত্তেফাক/অনি
