লাইভ অনুষ্ঠানে আনিসুর রহমান মিলন

আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১৩:০৫
 
বৈশাখী টেলিভিশনের আড্ডার অনুষ্ঠান ‘আলাপ’এ অতিথি হয়ে আসছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন।
 
ব্যস্ত এই অভিনেতা একই সাথে কাজ করছেন নাটক ও সিনেমায়, কথা বলবেন তার বর্তমান কাজ নিয়ে, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা। 
 
দর্শকরাও চাইলে সরাসরি ফোন করে অতিথির সাথে কথা বলতে পারবেন। 
 
পলাশ মাহবুবের প্রযোজনা ও পারিহার উপস্থাপনায় সরাসরি সম্প্রচারিত হবে আগামীকাল সোমবার সকাল ১০টা ২০ মিনিটে। 
 
ইত্তেফাক/আনিসুর